Sunday, July 4, 2021

এখনো সেই বৃন্দাবনে - লিরিক

 এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।

বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে।।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।

এখনো সে রাধারাণী বাঁশির সুরে পাগলীনি।
অষ্টসখী শিরমনি কদম তলায় রে।
এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে।।

এখনো সেই ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা।
এখনো সেই ব্রজবালা জল আনিতে যায় ছলনা।
সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।।

এখনো সেই গাভী গুলি গো চারনে উড়ায় ধুলি।
সখার সনে কোলা কুলি কৃষ্ণ করে রে।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।।

আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে।
ভব পাগলার সেই বাঁধনে পড়ে রইলাম রে।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।।

No comments:

Post a Comment

অন্তর্দহন লিরিক Ontordohon Lyrics

  তোমার মৃত নগরীতে যতো বেচে থাকা ক্রন্দন তোমার শীতল শরীরে যত উষ্ণ স্পন্দন । তোমার যতো মৃত সত্ত্বায় শুকনো পাতার কম্পন তোমার যতো ভুল ভ্রান্তি ...

Site Developeved by Avijit Acharjee