আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম,
কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে দাম|¤যেদিন মায়ের গর্ভে ছিলাম, তোমায় কত ডেকে ছিলাম|
আবার জন্ম নিয়ে নেইনি মুখে মধুমাখা এই হরিনাম||
¤চোখে দিও তুলসী পাতা, বুকে দিও গীতা|
আবার কর্ণমুলে শোনাইয়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম||
¤নামাবলী দিও অঙ্গে, তিলক মালা তারই সঙ্গে|
আবার অন্তিমকালে কৃষ্ণ বলে ছেড়ে যাবো এই ধরাধাম||
No comments:
Post a Comment