Sunday, July 4, 2021

ভেঙে মোর ঘরের চাবি

 ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে।
বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে—
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে।
আকাশের যত তারা
চেয়ে বয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।

প্রভাতের পথিক সবে
এল কি কলরবে—
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে।

No comments:

Post a Comment

অন্তর্দহন লিরিক Ontordohon Lyrics

  তোমার মৃত নগরীতে যতো বেচে থাকা ক্রন্দন তোমার শীতল শরীরে যত উষ্ণ স্পন্দন । তোমার যতো মৃত সত্ত্বায় শুকনো পাতার কম্পন তোমার যতো ভুল ভ্রান্তি ...

Site Developeved by Avijit Acharjee