শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরেশাওন রাতে যদি।
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা, ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যোদি।
ঝুরিবে পূবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাখে
যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু হাতে ঢেকো আঁখি, যদি গো জলে ভরে,
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি…
No comments:
Post a Comment