Sunday, July 4, 2021

কে আনিলো রে কোথায় ছিল রে

 কে আনিলো রে কোথায় ছিল রে

মধু মাখা হরি নাম,
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।
নদীয়া নগরে শচী মাতার ঘরে,
নদীয়া নগরে শচীমাতার ঘরে
উদয় হলো নিমাই চাঁদ...
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।

হরি নাম ভজ নাম জপো নাম করো সার,
হরি নামে ভাসাও তরী হয়ে যাবে পার।
হরি নামে মাতোয়ারা ও..
হরি নামে মাতোয়ারা সারা ব্রজ ধাম।
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।

যত পাপী তাপী তরে গেল এই হরি নামে,
মুখে বলো হরি নাম শ্রবন করো কানে।
হরি নামে আছে সুধা ও..
হরি নামে আছে সুধা অমৃত সমান।
কে আনিলো রে কোথায় ছিল রে
মধু মাখা হোরি নাম।

বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই
প্রেমানন্দে বহু তোলে হরি বলো ভাই।
হরি নামের জলে ডুব দিলে ও..
হরি নামের জলে ডুব দিলে জুড়ায় মন প্রাণ।
কে আনিলো রে কোথায় ছিল রে
মধু মাখা হরি নাম।
নদীয়া নগরে শচী মাতার ঘরে,
নদীয়া নগরে শচীমাতার ঘরে
উদয় হলো নিমাই চাঁদ...
কে আনিল রে কোথায় ছিলো রে
মধু মাখা হরি নাম...

No comments:

Post a Comment

অন্তর্দহন লিরিক Ontordohon Lyrics

  তোমার মৃত নগরীতে যতো বেচে থাকা ক্রন্দন তোমার শীতল শরীরে যত উষ্ণ স্পন্দন । তোমার যতো মৃত সত্ত্বায় শুকনো পাতার কম্পন তোমার যতো ভুল ভ্রান্তি ...

Site Developeved by Avijit Acharjee